আগের পর্ব: প্রসঙ্গ: ঈমান অর্থ কি বিশ্বাস? | সূচীপত্র দেখুন পাঠক! হয়ত ভাবছেন যে, ঠিক আছে বুঝলাম আল্লাহকে ‘বিশ্বাস করি’ বলাটা উপযুক্ত হয় না। কারণ আল্লাহর অস্তিত্ব বিশ্বাসের চেয়েও উপরের স্তরের: তাঁর অস্তিত্ব আছে, এটা আমরা ‘জানি’, ঠিক যেভাবে ‘জানি’ একজন নারীর গর্ভে আমার জন্ম হয়েছিলো। কিন্তু তাহলে ঈমান শব্দের অর্থ কী? কুরআন থেকেই সেটার উত্তর দেব ইনশাআল্লাহ। তার আগে একটা ছোট উদাহরণ দেই। ১. বিশ্বাসের স্তর আপনার বয়স ৫ বছর। আপনাকে শিখানো হয়েছে যে, এই মহিলাটা তোমার মা। তুমি এই মহিলার কথামতো চলবে। আপনি বিশ্বাস করতে শুরু করলেন, “এটা আমার মা, মায়ের কথা মেনে চলতে হবে।” (পক্ষান্তরে আপনাকে যদি বলা হত এই লোকটার পেটের ভিতর থেকে তুমি বের হয়েছ, এটা তোমার মা, তাহলে কিন্তু ৫ বছর বয়সে আপনি সেটাই ‘বিশ্বাস’ করে নিতেন।) যাহোক, আপনি এখন ‘বিশ্বাস’ করেন যে এটা আপনার মা, তাকে মেনে চলতে হবে। কিন্তু কাজের বেলায় তেলাপোকা খাওয়া, ইলেকট্রিক সকেটে আঙ্গুল ঢুকানো, চুলায় হাত দেওয়া, এইসব করেন। ২. জ্ঞানের স্তর আপনার বয়স ১৮ বছর। আপনি দুনিয়ার অনেক কিছু দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন, শিখেছেন। আপনি পর্যবেক্ষণ করেছেন ...