আগের পর্ব: First Cause: আদি কারণ | সূচীপত্র দেখুন এযুগের নাস্তিকদের গুরু ড. রিচার্ড ডকিন্স অক্সফোর্ড ইউনিয়নে বসে বললেন, “Nobody can actually say for certain that anything doesn’t exist.” অর্থাৎ, “কেউ আসলে কখনো নিশ্চিত করে বলতে পারে না যে, কোনো একটা বিশেষ কিছুর অস্তিত্ব নাই।” [ QR - Dawkins on Religion: Is religion good or evil? Head to Head, Al Jazeera English] অতএব, কেউ বলতে পারে না যে, God doesn’t exist - স্রষ্টার অস্তিত্ব নাই! নাস্তিকদের গুরু রিচার্ড ডকিন্স নিজেই নাস্তিক্যবাদকে একবাক্যে পরাজিত করে দিলেন! কিভাবে? সেটা জানতে হলে যুক্তিবিদ্যার মৌলিক একটা জিনিস আমাদের জানতে হবে: সংজ্ঞায়ন। আপনারা যারা যুক্তিবিদ্যা নিয়ে পড়াশুনা ও চর্চা করেছেন, কিংবা আনুষ্ঠানিক বিতর্কের (formal debate) নিয়ম জানেন, তারা জানেন যে, বিতর্কে প্রথম কাজ হলো সংজ্ঞায়ন। অর্থাৎ, সংজ্ঞা দেয়া। যেমন– “রফিক সাহেব আমার বিরোধী মানুষ।” প্রশ্ন: আগে সংজ্ঞা দিন। “রফিক” কে? কারণ পৃথিবীতে রফিক নামে অনেক মানুষ থাকতে পারে। – “১৯৬৫ সালে বরিশাল জিলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র রফিক।” প্রশ্ন: একই ক্লাসে রফিক নামে একাধিক ছাত্রও ...