আগের পর্ব: ইনফিনিটিতে বসবাস | সূচীপত্র দেখুন আমরা অনেকসময় ভুল প্রশ্ন করে বসি। যেমন, “গতকাল তো স্রষ্টা বেঁচে ছিল, আজও কি বেঁচে আছে?” কিংবা: “মানব সৃষ্টির আগে তো পরম স্রষ্টা বেঁচে ছিল, কিন্তু আজও কি বেঁচে আছে?” এগুলো সবই ভুল প্রশ্ন। কেন? সেটা আমরা আগের পর্ব “ইনফিনিটিতে বসবাস”-এ আলোচনা করেছি। কারণ, স্রষ্টা তো সময়ের ডাইমেনশানে বসবাস করেন না। তিনি তো সময়ের ঊর্ধ্বে (beyond the limitations of time)। তাই তাঁর সাথে সময়কে জড়িয়ে প্রশ্ন করা যায় না। এগুলো দার্শনিক দৃষ্টিকোণ থেকে “ভুল প্রশ্ন” ক্যাটেগরিতে পড়ে। যেমন, আপনি যদি প্রশ্ন করেন, “ভাই, আপনার পোষা বিড়ালটি কি ব্যাটিং ভালো পারে, নাকি বোলিং ভালো পারে?” এটা একটা “ভুল প্রশ্ন”। কেন? কারণ ক্রিকেট খেলাই তো বিড়ালের ক্ষেত্রে প্রযোজ্য না, তার আবার ব্যাটিং-বোলিং কী! কিন্তু তাহলে কেন মানুষ যুগযুগ ধরে ভুল প্রশ্ন করে আসছে স্রষ্টার ব্যাপারে? ঐযে, প্রভাবিত মন! আগেই তো তাকে ধর্মের ব্রেইনওয়াশিং দিয়ে দেওয়া হয়েছে! কিংবা দেওয়া হয়েছে নাস্তিকতার ব্রেইনওয়াশিং। কিংবা হয়ত নাস্তিকের যুক্তিখণ্ডন করতে দৌড়ে গিয়ে ধর্মগুরুর কাছ থেকে দুইটা কথা শিখে এসে মুখস্থ আউড়ি...