সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অসীম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পরম স্রষ্টার মৃত্যু? | দার্শনিকের স্রষ্টাভাবনা

আগের পর্ব: ব্যাকট্র্যাকিং | সূচীপত্র দেখুন প্রশ্ন: আদি পিতা-মাতা মরে গেছে; আদি স্রষ্টাও কি মরে গেছে? শেষ হয়ে গেছে? শেষটা নিয়ে কথা বলার আগে শুরুটা নিয়ে কথা বলতে হবে। যেমন: আজকে আপনি বেঁচে আছেন? হ্যাঁ। গতকাল বেঁচে ছিলেন? হ্যাঁ। পরশু? তার আগেরদিন? একবছর, দুইবছর, দশবছর আগে? হ্যাঁ। কিন্তু ১,০০০ বছর আগে? না। কারণ, আপনার তখন সৃষ্টিই (জন্ম) হয়নি। এবার পরম স্রষ্টার ক্ষেত্রেও একইভাবে প্রশ্ন করি: মানব সৃষ্টির সময় তিনি বেঁচে ছিলেন? হ্যাঁ। তার আগেরদিন বেঁচে ছিলেন? হ্যাঁ। তার আগেরদিন? তার দশবছর আগে? তারও ১,০০০ বছর আগে? হ্যাঁ। এভাবে, যত পিছনেই যান না কেন, তিনি বেঁচে ছিলেন। কেননা, তার তো কোনো শুরু নেই, কেউ তাকে জন্ম দেয়নি, সৃষ্টি করেনি, কিন্তু তিনি অস্তিত্বমান। (He exists, but He was never created. He never had any beginning, yet He exists.) আবারও একটু বলি। মানব সৃষ্টির ১০,০০০ বছর আগেও কি পরম স্রষ্টা বেঁচে ছিলেন? হ্যাঁ। ১০০,০০০? এভাবে আপনি যতই সংখ্যা বাড়ান না কেন, উত্তর আসবে – হ্যাঁ। ১ এর পিছনে যতই শূন্য লাগান, এভাবে যত বড় সংখ্যা বানানোরই চেষ্টা করেন না কেন, সেই সময়ে...