উৎসর্গ
________________________________________________________________
নিজের সীমা সম্পর্কে আমি কিছুটা হলেও সচেতন। আমার ক্ষুদ্র সীমার ভিতরে কিছু অনুভূতি প্রকাশের চেষ্টা করেছি এই বইয়ে। একইসাথে “ভাব”-এর মূল ব্যাখ্যাকারী হযরত মুহাম্মদ (সা.) থেকে শুরু করে তাঁর নিচের সকল ব্যাখ্যাকারীর প্রতি সালাম ও ভক্তি জানিয়ে আশা করছি যে, আমার পরিচিতজনদের জন্যে এই বইটি আগুনের ফুলকি হতে না পারলেও কিছুটা উত্তাপের উৎস হবে। আমার ভুলত্রুটির জন্যে আমি আল্লাহপাক ও তাঁর সকল ব্যাখ্যাকারীর নিকট ক্ষমা চাইছি। যে পবিত্র চেহারা আমাকে অনুক্ষণ আন্দোলিত করে চলেছে, সংযুক্ত করছে, মুহাম্মদী সূত্রের সেই মহান ব্যক্তির প্রতি সালাম। আমার এই কাজের কিছুমাত্র পুণ্য যদি হাসিল হয়, তবে উপকৃত সকল ব্যক্তির পক্ষ থেকে সেই ব্যক্তির জন্যে অনন্ত সালামের একটি সূত্র রেখে গেলাম। [QR - রুহুল্লাহর গল্প]
উৎসের সন্ধানে | সূচীপত্র দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত জানান...